IQNA

এথেন্সে শোকানুষ্ঠান উদযাপন

19:59 - January 23, 2012
সংবাদ: 2261582
আন্তর্জাতিক বিভাগ: এথেন্সে, হযরত মুহাম্মাদ (সা.)-এর পবিত্র ওফাত এবং ইমাম হাসান (আ.)-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ শোকানুষ্টান উদযাপন হয়েছে।
ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: হযরত মুহাম্মাদ (সা.)-এর পবিত্র ওফাত এবং ইমাম হাসান (আ.)-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে এথেন্সে অবস্থিত ইরানী কালচার সেন্টারের “হযরত ফাতেমা জাহরা (আ.)” হলে, বিশেষ শোকানুষ্ঠান উদযাপন হয়েছে। এই অনুষ্ঠানে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সায়্যেদ মুহাম্মাদ হোসাইন মুসাভি, “হযরত মুহাম্মাদ (সা.)”-এর পূর্বপুরুষদের আখলাক সম্পর্কে বিশেষ বক্তৃতা রাখেন এবং তিনি বলেন, বর্তমানে আমাদের সবার উচিত হযরত মুহাম্মাদ (সা.)-এর জীবনী অনুসরণ করা।
ইমামদের (আ.) প্রেমিক এবং তাদের অনুসারীগন, হযরত মুহাম্মাদ (সা.)-এর ওফাত এবং তার বড় নাতী ইমাম হাসান (আ.)-এর শাহাদত বার্ষিকী উপলক্ষে এই শোকানুষ্ঠানে মাতম করেন।
939565#
captcha