ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা”, পশ্চিম এশিয়ার দক্ষিণ-পশ্চিম অঞ্চলের শাখার রিপোর্ট: “সাহিত্য পরব” ম্যাগাজিনের সম্পাদিকা “রাশেদা বানু” জানিয়েছেন, এই “সাহিত্য পরব” ম্যাগাজিন “সাজেদা নাবীর” চেষ্টায় “মোসলেম” বিশ্ববিদ্যালয়ে প্রিন্ট করা হয়েছে এবং “সাহিত্য পরব” ম্যাগাজিনের মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে “মোসলেম” বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদগণ এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
“সাহিত্য পরব” ম্যাগাজিনের সম্পাদিকা আরও জানিয়েছেন, এই ম্যাগাজিনের বিষয়বস্তু বৈজ্ঞানিক, ঐতিহাসিক, গবেষণা এবং ইসলামী বিষয় নিয়ে সংগঠিত হয়েছে এবং এই ম্যাগাজিন প্রতি বছরে ইসলামী সংস্কৃতি ঐতিহ্যের উন্নতির জন্য বিশেষ করে নারীদের জন্য উর্দু ভাষায় প্রকাশিত হবে।
939976#