Asia One ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ কর্মসূচী ব্রুনাইয়ের সশস্ত্র বাহিনী’র ধর্ম বিষয়ক বিভাগের উদ্যোগে এ সংস্থায় কর্মরতদের কারায়াতের প্রাথমিক শিক্ষা প্রদানের উদ্দেশ্যে আয়োজিত হয়েছে।
এ প্রশিক্ষণ কোর্স ৬ দিন ব্যাপী অনুষ্ঠিত হবে। অক্ষর পরিচিতি, অক্ষরের সঠিক উচ্চারণ, হরকতসহ তেলাওয়াতের প্রাথমিক বিভিন্ন শিক্ষা, নামায শিক্ষা ইত্যাদি এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদেরকে পরিচিত করানো হবে।
এ প্রশিক্ষণ কোর্স বর্তমানে ব্রুনাইয়ের তুতাঙ্গ অঞ্চলে অবস্থিত সশস্ত্র বাহিনী’র কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে এবং আগামী ৩১শে জানুয়ারী এতে অংশগ্রহণকারীদের পরীক্ষার মাধ্যমে সমাপ্ত হবে।#940623