“almaghribia” ওয়েবসাইটের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: এই কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান মহানবী হযরত মোহাম্মাদ (স.)-এর জন্ম বার্ষিকীর সম্মাননায় ২৫-শে জানুয়ারি বুধবারে উফক মন্ত্রণালয় ও মরক্কোর ইসলামী মন্ত্রণালয়ের প্রচেষ্টায় শুরু হয় এবং বিভিন্ন দেশের ৪১ জন ক্বারি অংশগ্রহণ করে।
২৩ জন ক্বারি তাজবিদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন যার মধ্যে তিন জন শীর্ষস্থানে পৌছায় ও পুরস্কৃত হন এবং ১৯ জন কোরআন হাফেজের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন যার মধ্যে তিন জন শীর্ষস্থানে পৌছায় ও পুরস্কৃত হন।
এই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় টিউনিসিয়া, আফ্রিকা, সৌদি আরব, লেবানন, পাকিস্তান, ব্রুনেই, কামোরোস দ্বীপ, ওমান, সেনেগাল, গাম্বিয়া, তুরস্ক, গ্যাবন, মালী, নাইজেরিয়া থেকে একজন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন এবং ফিলিস্তিন, মালয়েশিয়া, জর্ডান, মিশর, ইমেন, আলজেরিয়া, মারিটানিয়া ও ইন্দোনেশিয়া থেকে দুই জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন।
সপ্ত-বার্ষিকী আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার বিচারকমন্ডলিদের মধ্যে ৬ জন বিচারক মরক্কোর এবং চারজন বিদেশী বিচারক যাদের মধ্যে সৌদি আরব থেকে “ফাহম আল-সাল বিন মোহাম্মাদ আল-শানকিত”, জর্ডান থেকে “সামিহ খালেদ আল-ওসমানিয়া” মিশর থেকে “ফারাজাল্লাহ মাহমুদ আব্দুল গনি আল-সাজালি”, টিউনিসিয়া থেকে “আল-হাদী বিন মোহাম্মাদ রুশু” অংশগ্রহণ করেন।
941616#