IQNA

23:44 - February 03, 2012
সংবাদ: 2267588

আরমেনিয়ায় ইরানি শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন

আন্তর্জাতিক বিভাগ : ইরানে ইসলামি বিপ্লবের বিজয় বার্ষিকী উপলক্ষে ‘রেযা-এ-খোদা’ শীর্ষক শিল্পকর্ম প্রদর্শনী ইরানের উদ্যোগে আরমেনিয়ায় অনুষ্ঠিত হচ্ছে।

Panorama ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ প্রদর্শনী ইসলামি প্রজাতন্ত্র ইরানি দূতাবাসের সাথে সম্পৃক্ত সাংস্কৃতিক কেন্দ্রে উদ্যোগে আরমেনিয়ার জাতীয় গ্যালারীতে অনুষ্ঠিত হচ্ছে। এ প্রদর্শনী গত বুধবার ১লা ফেব্রুয়ারী হতে শুরু হয়েছে।
এ প্রদর্শনীতে ইরানি শিল্পীদের বিভিন্ন শিল্পকর্ম প্রদর্শিত হবে। আগামী ৭ই ফেব্রুয়ারী নাগাদ এ প্রদর্শনী অব্যাহত থাকবে বলে জানা গেছে।#944264
captcha