IQNA

22:52 - February 11, 2012
সংবাদ: 2272346

ইরানে ইসলামি বিপ্লবের বিজয় বার্ষিকী পালিত

সাংস্কৃতিক বিভাগ : ২২শে বাহমান (১১ই ফেব্রুয়ারী) ইরানে ইসলামি বিপ্লবের বিজয়ের দিন।

বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : হযরত আয়াতুল্লাহ আল উজমা মাকারেম, হযরত আয়াতুল্লাহ আল উজমা নূরী হামেদানী, হযরত আয়াতুল্লাহ আল উজমা আমিনী’র অংশগ্রহণের মধ্য দিয়ে ইরানের পবিত্র নগরী কোমে ইরানে ইসলামি বিপ্লবের বিজয় বার্ষিকী পালিত হয়েছে।
প্রতি বছরই ইরানের প্রতিটি অঞ্চলেই বিশেষতঃ সকল জেলা শহরে এ দিবস উপলক্ষে বিজয় র্যারলী বের হয়। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। নারী, পুরুষ নির্বিশেষে সমাজের সকল শ্রেণীর লোক প্রতি বছরের ন্যায় এ বছরও বিজয় র্যা লীতে অংশগ্রহণ করেছে।
আয়াতুল্লাহ মাকারেম শিরাজী বিজয় র্যা লীতে অংশগ্রহণ কালে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন : ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে শত্রুদের চাপ যতই বৃদ্ধি পাবে জনতার প্রত্যয় তত শক্তিশালী ও দৃঢ় হতে থাকবে।
তিনি বলেন : বিজয় র্যা লীতে জনগণের ব্যাপক উপস্থিতি শত্রুদেরকে লাঞ্ছিত করবে।
আয়াতুল্লাহ নূরী হামেদানী বলেন : ২২শে বাহমান, বাতিলের উপর সত্যের বিজয়ের দিন, অন্ধকারের উপর আলোর বিজয়ের দিন এবং স্বৈরাচারীদের হাত থেকে সকল নির্যাতিত ও অসহায়দের মুক্তির দিন। এমন একটি দিন যেদিন ইরানের রাজতন্ত্রের পতন হয়েছিল এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অস্তমিত হওয়ার দিন।
আয়াতুল্লাহ আমিনী বলেন : জনগণ বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া সত্ত্বেও সরকারের উপর হতে সমর্থন না তুলে বিজয় র্যা লীতে অংশগ্রহন করেছে। এ হতে প্রমাণিত হয় যে, জনগণ বিপ্লবের প্রতি ওয়াফাদার এবং সরকারকে ভালবাসে।
আয়াতুল্লাহ মুহাম্মাদ মু’মিন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন : জনগণের উপস্থিতি এতই বিপুল যে, শত্রুদের সকল ষড়যন্ত্র –যা ইদানিং বৃদ্ধি পেয়েছে- ধুলিস্যাৎ হয়ে যাবে।
আয়াতুল্লাহ হাশেমী শাহরুদী বলেন : চলতি বছরের ২২শে বাহমান অন্যান্য বছর তুলনায় পৃথক। কেননা এ বছরের এ দিন শুধুমাত্র ইরানে ইসলামি বিপ্লবের বিজয়ের দিন নয় বরং অন্যান্য ইসলামি দেশে ইসলামি জাগরণের বর্ষপূর্তীরও দিন।#951399
captcha