“elmoudjahid” ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: আলজেরিয়ার দাতব্য ও ইসলামিক মন্ত্রী “অবু আব্দুল্লাহ গোলামুল্লাহ”-এর উপস্থিতিতে, চীনা কোম্পানি “CSCEC” ও জাতীয় নির্মাণ সংস্থা এবং আলজেরিয়া বড় মসজিদের পরিচালকের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ “আলজেরিয়া জামে মসজিদ” নির্মাণের চুক্তিপত্রে স্বাক্ষরিত হয়েছে।
আলজেরিয়ার দাতব্য ও ইসলামিক মন্ত্রী “অবু আব্দুল্লাহ গোলামুল্লাহ” উক্ত অনুষ্ঠানে তার নিজের বক্তৃতায় বলেন, এই মসজিদ আলজেরিয়ান জনগণের বিশ্বাস এবং স্বাধীনতার প্রতীক। এই মসজিদটি ইতিহাসে, সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে জাহির করা হবে।
স্বাক্ষরিত চুক্তিপত্র অনুযায়ী, সতের হাজার কর্মী ৪২ মাস ধরে উক্ত মসজিদের নির্মাণ কাজে ব্যস্ত থাকবেন। এই কর্মীদের মধ্যে আলজেরিয়ান ১০ হাজার কর্মী এবং বাকী সাত হাজার কর্মী বিদেশ থেকে আমদানি করা হবে। এই মসজিদের সর্বমোট বাজেট ১৫ লক্ষ্য ডলার বরাদ্দ করা হয়েছে।
মসজিদটি চারশত হাজার বর্গ মিটার জমির উপর তৈরই করা হবে এবং মসজিদটির ধারণক্ষমতা এক লক্ষ্য বিশ হাজার জন এবং মিনারের উচ্চতা ২৫৬ মিটার। মসজিদুল হারাম এবং মসজিদুল নবাবীর পর উক্ত মসজিদটি বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ হিসেবে নির্মাণ করা হবে।
এই মসজিদের উপরন্তুতে, দারুল কোরআন, ইসলামিক কালচারাল সেন্টার, স্থায়ী প্রদর্শনী, লাইব্রেরী, সম্মেলন কক্ষ, ইসলামিক শিল্প মিউজিয়াম এবং গবেষণা কেন্দ্র নির্মাণ করা হবে।
উল্লেখ্য যে, ২০০৯ সালে এই মসজিদটি তৈরির কাজ শুরু হওয়ার কথা ছিল কিন্তু অজ্ঞাত বশত নির্মাণ কাজের বিলম্বিত হয়।
962713#