IQNA

বিজ্ঞান এবং প্রযুক্তির অগ্রগতিতে কোরআনের ভূমিকা

0:33 - March 03, 2012
সংবাদ: 2284084
কোরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: ভারতের উত্তর প্রদেশ রাজ্যের “আলীগড়” শহরের একটি ইসলামিক বিশ্ববিদ্যালয়ের “মোহাম্মাদ হাবিব” হলে “বিজ্ঞান এবং প্রযুক্তির অগ্রগতিতে কোরআনের ভূমিকা” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপকমন্ডলী, ইসলামী চিন্তাবিদ এবং বিদ্বানমন্ডলীর সহায়তায় ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত “বিজ্ঞান এবং প্রযুক্তির অগ্রগতিতে কোরআনের ভূমিকা” বিষয়ক শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এই কর্মশালায় পবিত্র কোরআন থেকে আয়াত তেলাওয়াত করার পর ভারতের প্রখ্যাত অধ্যাপক “জাফর হাসান” তার নিজের বক্তৃতায়, বিজ্ঞানের উন্নত ও উদ্ভাবক, শিল্প ও প্রযুক্তিতে পবিত্র কোরআন শরীফের ভূমিকা সম্পর্কে বক্তৃতা প্রদান করেন।
ভারতের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোহাম্মাদ সকের এই ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উদ্দেশ্য করে তার নিজের বক্তৃতায় বলেন, নিজেদের মূল্যবান সময় অপচয় কর না এবং জীবনকে সুন্দর ভাবে পরিচালনা করার জন্য অভিজ্ঞ শিক্ষকের পরামর্শ গ্রহণ এবং নিজেদের নির্দিষ্ট লক্ষ্য সফল করার ব্যাপারে গুরুত্বারোপ করেছেন।
962517#
captcha