দৈনিক আল-দস্তুরের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : জর্ডানের ওয়াকফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয় গত ৩রা মার্চ ঘোষণা করেছে যে, ২০তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ৪০টি ইসলামি ও আরবি দেশের প্রতি আমন্ত্রণ পত্র প্রেরণ করা হয়েছে।
আন্তর্জাতিক এ প্রতিযোগিতা হেফজ, ক্বারায়াত এবং তাফসির বিভাগে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আব্দুস সালাম আল-এবাদী বলেন : এ প্রতিযোগিতা বিভিন্ন দেশের নারী ও পুরুষ হাফেজদের অংশগ্রহণের মধ্য দিয়ে হেফজ-তাফসির বিষয় ভিত্তিক অনুষ্ঠিত হবে।
তিনি বলেন : এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নারী প্রতিদ্বন্দিরা জর্ডানের রানী ‘রানিয়া আব্দুল্লাহ’ তত্ত্বাবধানে আগামী ১৫ই রজব ২০তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে পরস্পরের প্রতিদ্বন্দিতা করবে।
জর্ডানের ওয়াকফ মন্ত্রী বলেন : পুরুষদের বিভাগের প্রতিদ্বন্দিতা পবিত্র রমজান মাসের শেষ দশকে অনুষ্ঠিত হবে এবং পবিত্র শবে কদরের জর্ডানের বাদশাহ’র উপস্থিতিতে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
তিনি বলেন: এ প্রতিযোগিতা সর্বমোট ৭টি বিভাগে; (৩০ পারা, ২৫ পারা, ২০ পারা, ১৫ পারা, ১০ পারা, ৫ পারা) হেফজ ও তাফসির বিষয় ভিত্তিক অনুষ্ঠিত হবে। এছাড়া শিশুরা ১ পারার হেফজ বিভাগে পরস্পরের প্রতিদ্বন্দিতা করবে।#964761