Bercorder এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : পাকিস্তানের ওয়াকফ বিষয়ক মন্ত্রী ও পাঞ্জাব রাজ্যের ধর্ম বিষয়ক মন্ত্রী এহসানুদ্দীন কুরাইশী গতকাল এদেশের লাহোরে অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত কুরআন প্রদর্শনী উদ্বোধনকালে পবিত্র কুরআনের শিক্ষার অনুসরণের প্রয়োজনীয়তার প্রতি গুরুত্বারোপ করেছেন।
তিনি তার বক্তব্যে বলেন : আমরা আমাদের অর্থনৈতিক-সামাজিক, এমনকি রাজনৈতিক সমস্যার সমাধান মহান প্রতিপালকের নির্দেশ অনুসরণের মাধ্যমে করতে পারি।
জনাব কুরাইশী বলেন : এ কুরআন প্রদর্শনীর আয়োজন এ পথের প্রথম পদক্ষেপ এবং পাকিস্তানের জনগণের জন্য এ সুযোগের সৃষ্টি করেছে যে, তারা বিভিন্ন স্টাইলে লেখা ও ছাপানো পবিত্র কুরআন একত্রে দেখতে পারবে।
উল্লেখ্য, পবিত্র কুরআন প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান লাহোরে অবস্থিত ইসলামি ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক ‘আব্বাস ফামুরী’, দৈনিক পাকিস্তানের প্রধান সম্পাদক ‘মুজিবুর রহমান শামী’ এবং এ প্রদেশের উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম ব্যক্তিত্ব ও সাধারণ মুসলমানদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।#966686