IQNA

23:52 - March 06, 2012
সংবাদ: 2286982

তুরস্কে মহিলা কোরআন হাফেজদের সম্মাননা

কোরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: তুরস্কে “Oovtadh” কেন্দ্রের প্রচেষ্টায় “Nuchehar” শহরে “kabadukiya” হলে, এদেশের মহিলা কোরআন হাফেজদের সম্মাননা প্রদর্শনের বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: এই অনুষ্ঠান তুরস্কের বিশিষ্ট ক্বারি “জামিল এসোটা”-এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। অতঃপর “Nuchehar” শহরের মুফতি, পবিত্র কোরআন পাঠ এবং হেফজের ফজিলতের উপর বিশেষ বক্তৃতা প্রদান করেন।
তিনি তার বক্তৃতায় এই অনুষ্ঠান উদযাপন করার জন্য সকল হাফেজ, স্নাতক ছাত্র, অ্যাডমিনিস্ট্রেটর এবং “Oovtadh” কেন্দ্রের সকল কর্মকর্তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উক্ত সম্মাননা অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ে উত্তীর্ণ সাত জন মহিলা কোরআন হাফেজদের বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।
উল্লেখ্য যে, “Oovtadh” কেন্দ্র শুধুমাত্র মেয়েদের জন্য কোরআন হাফেজ এবং কোরআন তেলাওয়াতের বিশেষ কোর্স পরিচালনা করে। বর্তমানে ১৭০ জন নারী উক্ত কেন্দ্রে প্রশিক্ষণ গ্রহণ করছেন যারমধ্যে ২০ জন নারী কোরআন হেফজে ব্যস্ত আছেন।
964501#

captcha