IQNA

পবিত্র কুরআন পোড়ানোর ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবীতে পাকিস্তান সিনেট

19:07 - March 07, 2012
সংবাদ: 2287665
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : সর্বসম্মতি ক্রমে গতকাল -৬ই মার্চ- পাকিস্তান সিনেট এক রেজুল্যুশন প্রদান করে আফগানিস্তানের মার্কিন বিমান ঘাঁটিতে পবিত্র কুরআনে অগ্নিসংযোগের ঘটনার নিন্দা এবং এর সাথে জড়িতদের শাস্তির দাবী জানিয়েছেন।
Paktribune এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : উক্ত রেজুল্যুশনের ভিত্তিতে পাকিস্তান সিনেটের সদস্যরা উক্ত ঘটনার বিষয় প্রয়োজনীয় তদন্ত এবং এর সাথে জড়িতদের চিহ্নিত ও তাদের শাস্তির দাবী জানান।
পাকিস্তান সিনেটের সদস্যরা আরো উল্লেখ করেছেন যে, ন্যাটোর উচিত এ ধরনের ঘটনার প্রতিরোধে –যা তাদের দায়িত্বহীনতা হতে উৎস লাভ করেছে- কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা।
উক্ত রেজুল্যুশনে পাকিস্তান সরকারের উদ্দেশ্যে বলা হয়েছে যাতে সরকার জাতিসংঘ, আন্তর্জাতিক সমাজ ও যুক্তরাষ্ট্রের প্রতি ঐ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করণ ও শাস্তিদানের আহবান জানায়।
উল্লেখ্য, পাকিস্তান সিনেটের সদস্যরা ঐ রেজুল্যুশনে, পবিত্র কুরআনের প্রতি অবমাননাকে অন্যায্য ও অত্যাচারমূলক পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করে, মুসলিম দেশসমূহকে এ ধরণের পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান গ্রহণের প্রতি আহবান জানান।#967522
captcha