উজবেকিস্তানে অবস্থানরত ইসলামি ইরানের কালচারাল কাউন্সেলর হামিদ মুস্তাফাভি, বার্তা সংস্থা ইকনায় চল্লিশতম ভাষার সংযোজন উপলক্ষে বার্তা সংস্থা ইকনাকে দেয়া এক সাক্ষাতকারে, এ বার্তা সংস্থার দীর্ঘ ৮ বছর তৎপরতাকে অতীব মূল্যবান বলে আখ্যায়িত করে বলেন : ইকনা’র তৎপরতা বিশেষতঃ মধ্য এশিয়া অঞ্চলের ভাষায় এর প্রচারে এ অঞ্চলের মুসলমানদের মাঝে কুরআনিক শিক্ষা চর্চা ও প্রচার বৃদ্ধি পেয়েছে।
তিনি কুরআনের সংস্কৃতিক বিস্তারে ইসলামি ইরানের বিভিন্ন কার্যকরী পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন : বিশ্বব্যাপী বিভিন্ন ভাষায় পবিত্র কুরআন বিষয়ক সংবাদ প্রচার বিশ্বের মুসলমানদের কুরআন সম্পর্কে অবগতি বৃদ্ধির পাশাপাশি তাদেরকে ঐক্যবদ্ধ করণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।#967505