লাহোর হতে ইকনা প্রতিনিধির রিপোর্ট : লাহোরে অবস্থিত ইসলামি ইরানের সাংস্কৃতিক কেন্দ্র ধর্মীয় ও কুরআনিক সংস্কৃতি বিস্তারে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে থাকে। এ সকল কর্মসূচী পাকিস্তানি শিয়া ও সুন্নিদের মাঝে ঐক্য সৃষ্টির লক্ষ্যে আয়োজিত হয়।
এ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ইসলামি ইরানের সাংস্কৃতিক কেন্দ্র জনসাধারণ এবং লাহোরে বসবাসরত ইরানিদের জন্য বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে। এর মধ্যে ‘কুরআন ও ইমাম হুসাইন (আ.)’ শীর্ষক কর্মসূচী অন্যতম, যা যুবসমাজ ও পরিবারের জন্য আয়োজিত হয়।
এছাড়া এ প্রদেশের বিভিন্ন ধর্মীয় শিক্ষা কেন্দ্রে কুরআন ক্লাসের আয়োজন, ফার্সি ভাষা প্রশিক্ষণ কোর্সসহ অন্যান্য কর্মসূচী এ কেন্দ্রের পক্ষ হতে গৃহীত হয়।
প্রতি সপ্তাহে দোয়ায়ে তাওয়াসসুল তেলাওয়াত, যেয়ারতে আশুরা পাঠ ও দোয়ায়ে কুমাইল পাঠ উক্ত কেন্দ্রের কর্মসূচীর অন্যতম।
গত বৃহস্পতিবার রাতেও অন্যান্য সপ্তাহের ন্যায় পবিত্র দোয়ায়ে কুমাইলের আয়োজন করা হয়। এতে স্থানীয় জনগণ ও ইরানিরা অংশগ্রহণ করেন। দোয়ার অনুষ্ঠান শেষে প্রদত্ত বক্তৃতায় মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার প্রতি গুরুত্বারোপ করা হয়।#968264