আসওয়াতুল ইরাকের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : বাহরাইন জাতির প্রতি সমর্থন ব্যক্ত করতে বাহরাইনের বিপ্লবী জনতার বিক্ষোভের সময় ‘লাব্বাইক ইয়া বাহরাইন’ শিরোনামে এ সকল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ইরাকের বসরা, কুত, নাসিরিয়াসহ অন্যান্য শহরে অনুষ্ঠিত এ সকল মিছিলে অংশগ্রহণকারীরা বাহরাইন হতে দখলদার সৌদি বাহিনী’র সৈন্য প্রত্যাহার ও বাহরাইনের স্বৈরাচারী সরকারের পতনের দাবী জানায়।
এ মিছিল ইরাকের সাদর মুভমেন্টের প্রধান ‘সৈয়দ মুকতাদা সাদরে’র আহবানে অনুষ্ঠিত হয়।
বলাবাহুল্য, গত ৮ই মার্চ বাহরাইনের শিয়া নেতা ও এদেশের শিয়া ওলামা পরিষদের প্রধান আয়াতুল্লাহ ঈসা কাসেম ‘লাব্বাইক ইয়া বাহরাইন’ শিরোনামে অনুষ্ঠিত মিছিলে অংশগ্রহণ করেন।
‘মিছিলে মুষ্টিমেয় কিছু লোক অংশগ্রহণ করে’ বাহরাইনী বাদশাহ’র এ শীর্ষক দাবীর প্রতিবাদে এ মিছিল অনুষ্ঠিত হয়#968532