IQNA

কানাডার মুসলমানদের প্রথম কবরস্থান নির্মিত

18:48 - March 12, 2012
সংবাদ: 2290579
আন্তর্জাতিক বিভাগ : কানাডার প্রথম ইসলামি কবরস্থান চলতি বছরের গ্রীস্মকালে এদেশের ‘অন্টারিও’ প্রদেশে উদ্বোধন করা হবে।
IINA এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : টরোন্টোতে অবস্থিত মুসলমানদের কবর বিষয়ক সংস্থার কর্মকর্তা জানিয়েছেন যে, ‘অন্টারিও’ প্রদেশের কর্মকর্তাদের নিকট হতে অনুমোদন লাভের মাধ্যমে অতি শীঘ্রই এ কবরস্থানের উদ্বোধন করবে।
উক্ত সংস্থা ঘোষণা করেছে যে, এ কবরস্থান এ প্রদেশের শিয়া ও সুন্নি সমাজ উভয়ের সমন্বয়ে নির্মিত হচ্ছে।
১৪ হেক্টর জমির উপর নির্মিত এ কবরস্থানটি আগামী জুন মাসে উদ্বোধন করা হবে। ধারণা করা হচ্ছে আগামী ২৫ বছর পর্যন্ত মুসলমানদের প্রয়োজন মেটাতে সক্ষম হবে কবরস্থানটি।
৪০ হাজার কবর সমৃদ্ধ এ কবরস্থানটি এ অঞ্চলের মুসলমানদের সর্বপ্রথম কবরস্থান, যেখানে মুসলমানরা নিজেদের শরিয়ত অনুযায়ী নিজেদের মৃত্য ব্যক্তিদের লাশ দাফন করতে পারবে।#968745
captcha