লাহোর হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট : ‘দেহবন্দ’ সুন্নি আলেমরা গত ৯ই মার্চ লাহোরের আশরাফিয়া বিশ্ববিদ্যালয়ে ইসলামি ফের্কাহসমূহের মাঝে নিরাপত্তা ও ঐক্য সৃষ্টির লক্ষ্যে এক সভার আয়োজন করেন।
এ প্রতিবেদনের ভিত্তিতে ঐ সভায় সুন্নি মাযহাবের প্রতিনিধিরা ‘সুন্নি ঐক্য পরিষদ’ গঠনের বিষয়ে সম্মতি প্রদান করেছেন। তারা এ সময় লাহোরে ইসলামি ফের্কাহসমূহের মাঝে নিরাপত্তা, ঐক্য ও সমন্বয় সৃষ্টির লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর প্রতিশ্রুতি দেন।
উক্ত বৈঠকে জাহেদ রাশেদী, পীর সাইফুল্লাহ, মাওলানা আমজাদ খান, মাওলানা ইলিয়াস চিনিউটিসহ অন্যান্য দেহবন্দের ওলামা উপস্থিত ছিলেন।
বলাবাহুল্য, পাঞ্জাব প্রদেশের অন্যতম গুরুতর সমস্যা হচ্ছে শিয়া ও সুন্নি মাযহাবের মাঝে সমন্বয় না থাকা, এ ধরণের পদক্ষেপ গ্রহণের মাধ্যমে উভয় মাঝহাবের মাঝে ঐক্য সৃষ্টি সম্ভব হবে বলে আশা করা যায়।#968820