দৈনিক The News এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : পাকিস্তানের মুসলিম ছাত্র ঐক্য পরিষদ (MSF) এবং ফাতা’ ছাত্র ঐক্য পরিষদ (FTF) আলাদা আলাদাভাবে পেশোয়ার প্রেস ক্লাবের সম্মুখে বিক্ষোভ প্রদর্শন করেছে।
বিক্ষোভে অংশগ্রহণকারী ছাত্ররা, আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তর অঞ্চলের একটি ঘাঁটিতে মার্কিন সেনাদের কর্তৃক পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদ জানায় ও ক্ষোভ প্রকাশ করে।
ছাত্ররা এতে যুক্তরাষ্ট্র বিরোধী বিভিন্ন শ্লোগান দিতে থাকে এবং এ সময় তারা যুক্তরাষ্ট্র বিরোধী বিভিন্ন ব্যানার ও প্লেকার্ড বহন করছিল।
বিক্ষোভ শেষে বক্তৃতাকালে ছাত্র নেতারা বলেন : পবিত্র কুরআনের প্রতি অবমাননা সহনীয় নয়, মার্কিন সৈন্যরা পবিত্র গ্রন্থের প্রতি অবমাননা করে মুসলমানদের আবেগে ক্ষতের সৃষ্টি করেছে।
এ সময় বিক্ষুব্ধ ছাত্ররা উক্ত ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবী জানায় এবং পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্কের ব্যাপারে নতুনভাবে ভেবে দেখার জন্য পাকিস্তান সরকারের প্রতি আহবান জানায়।#969429