ইরাকের ‘আল নাখিল’ বার্তা সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : সৌদি আরবের ধর্মীয় নেতা আব্দুল আযিয বিন আব্দুল্লাহ এ ফতওয়ার ঘোষণা দিয়ে দাবী করেছেন যে, আরব দ্বীপ শুধুমাত্র ইসলাম ধর্মের জন্য, আর এ অঞ্চলের কিছু কিছু দেশে গীর্জা থাকাটা খ্রিষ্টান ধর্মের সত্যতার সাক্ষী দেওয়ার সমতুল্য।
গতমাসে কুয়েতে গীর্জা নির্মাণের উপর নিষেধাজ্ঞা আরোপ শীর্ষক নতুন আইন পাশের ধারাবাহিকতায় আলুশ শেইখ এ ফতওয়া প্রদান করলেন; যখন কুয়েত সমাজ পাশ করা এ আইনের বিরুদ্ধে তাদের অভিযোগ তাদের সাংসদদের মাধ্যমে প্রকাশ করেছে। কুয়েতের এ নতুন আইনে আরবীয় দেশসমূহে বিশেষতঃ সৌদি আরব, কুয়েত, ইয়েমেন ও ওমানের সংখ্যালঘুরা খ্রিষ্টানদের মাঝে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে।
বিশ্বের বিভিন্ন ওয়েব সাইট ও স্যাটালাইট চ্যানেল এ সংবাদ প্রচার করেছে। ‘রাশিয়া টুডে’ জানিয়েছে : আব্দুল আযিয আলুশ শেইখের এ ফতওয়া বিভিন্ন মাযহাবের অনুসারীদের মাঝে টানাপোড়নের জন্ম দেবে। আর এটা পশ্চিমা বিশ্বের ‘নতুন মধ্যপ্রাচ্য’ গঠনের পরিকল্পনা বাস্তবায়নের অন্যতম পদক্ষেপ হিসেবে বিবেচিত। কেননা এ ধরণের ফতওয়া প্রদানের পর বিভিন্ন সম্প্রদায় ও ধর্মের মাঝে বিভেদ আরো গুরুতরভাবে দেখা দেবে। আর ‘মধ্যপ্রাচ্য বর্তমানে সন্ত্রাসী কার্যক্রমের কেন্দ্র’ –এ শীর্ষক পশ্চিমা বিশ্বের যে ধারণা রয়েছে একে সত্যায়িত করবে। ফলশ্রুতিতে ইউরোপ ও আমেরিকায় ইসলামভীতি পূর্বের তুলনায় বৃদ্ধি পাবে।
আব্দুল আযিয আলুশ শেইখের এ ফতওয়া প্রদানের পূর্বে ওয়াহাবী’রা ইসলামি মাযহাবসমূহ ও অন্যান্য ধর্মের অনুসারীদের মাঝে বিভেদ সৃষ্টির লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষতঃ বাহরাইন, ইরাক, মিশরে অবস্থিত শিয়াদের যেয়ারতের স্থানসমূহের উপর হামলা ও সেগুলোক ভেঙ্গে দিয়েছে।#973779