মিশরে প্রকাশিত দৈনিক ‘আল বাশায়েরে’র বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : জাতীয় কুরআন দিবস পালনকারীরা এ দিনে পবিত্র কুরআনের প্রকৃত পরিচিতি, এ আসমানী গ্রন্থের পবিত্রতা, এর বিভিন্ন বিষয়াবলী’র বর্ণনা, সমাজ সংশোধনে এর ভূমিকা এবং জাতীয় ঐক্য ও ভ্রাতৃত্ব বন্ধনকে শক্তিশালী করণে এর ভূমিকা ইত্যাদি বিষয় সম্পর্কে অন্যদেরকে অবগত করবে।
মিশরের ঐ পত্রিকা লিখেছে যে, তিউনিশিয়ার দক্ষিন অঞ্চলের একটি শহরে পবিত্র কুরআনের প্রতি অবমাননা এবং এদেশের রাজধানী’র ‘আল ফাতহ’ জামে মসজিদের দরজায় ইহুদিদের তারকা চিহ্ন অংকনের প্রতিবাদে ‘জাতীয় কুরআন দিবস’ ঘোষণা ও পালন করা হয়েছে।
তিউনিশিয়ার ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ দিবসে পবিত্র কুরআনের বিরুদ্ধে গৃহিত সকল পদক্ষেপের নিন্দা জানিয়ে এ সকল উদ্যোগকে মানবতা বিরোধী ও তিউনিশিয়ার জনগণের আকিদা বিরোধী উদ্যোগ বলে আখ্যায়িত করে।
এ মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত বিবৃতিতে পবিত্র কুরআনের প্রতি অবমাননাকারী সকল ব্যক্তিদেরকে চিহ্নিত এবং তাদেরকে শাস্তি প্রদানের জন্য এদেশের নিরাপত্তা বিভাগের কর্মকর্তাদের প্রতি আহবান জানানো হয়েছে।
এছাড়া এদেশের প্রেসিডেন্টের মুখপাত্র বলেছে : মাননীয় রাষ্ট্রপতি এ ধরণের কাজে বাধা সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে নির্দেশ দিয়েছেন।# 974725