রাজনৈতিক ও সামাজিক বিভাগ: ইন্দোনেশিয়ায় মার্চ মাসের ২৪ তারিখে, ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, পূর্ব তমুর, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের ধর্মীয় প্রতিনিধিবর্গের উপস্থিতিতে ধর্মীয় আলোচনা বিষয়ক শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার পূর্বাঞ্চলের শাখার বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ধর্মীয় আলোচনা বিষয়ক শীর্ষক সম্মেলনে বিভিন্ন ধর্মের নেতারা উপস্থিত ছিলেন যারমধ্যে ইসলাম, হিন্দু, খ্রিস্টান এবং বৌদ্ধ অন্যতম।
উক্ত শীর্ষক সম্মেলনে অংশগ্রহণকারীরা, শান্তি স্থাপনের ভূমিকায় ধর্ম এবং বিভিন্ন বিতর্কিত বিষয়ে শান্তিপূর্ণ সমাধান নিয়ে আলোচনা করেছেন।
থাই মুসলিম সভার প্রতিনিধি জানান, এই বৈঠক অন্যান্য ধর্মের কাছে ইসলাম ধর্মের পরিচয় তুলে ধরার সুবর্ণ সুযোগ ছিল।
উক্ত সম্মেলনে, এশিয়ান কমিউনিটি সুদৃঢ় করণ, বিভিন্ন ধর্মীয় নেতাদের মধ্যে সম্পর্ক বৃদ্ধি করা, যুবকদের জ্ঞান প্রদান এবং সাধারণ জনগণের সঙ্গে ধর্মীয় নেতাদের যোগাযোগ বৃদ্ধি হয়েছে।
974957#