IQNA

মরক্কোয় ইসলামি অর্থনীতি বিষয়ক সভার আয়োজন

21:22 - March 30, 2012
সংবাদ: 2295931
আন্তর্জাতিক বিভাগ : ইসলামি অর্থনীতি বিষয়ক সভা ৩০ ও ৩১শে মার্চ মরক্কোর রাজধানী রোবাতে অনুষ্ঠিত হচ্ছে।
ISESCO এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : কাজী আইয়াশ বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ফেকাহ, সামাজিক এবং রাজনীতি বিষয়ক কলেজের উদ্যোগে ‘ইসলামি অর্থনীতি’ শীর্ষক সভা অর্থনীতি বিষয়ক বিশেষজ্ঞ এবং আইসেসকো’র প্রতিনিধির উপস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে।
দু’দিন ব্যাপী আয়োজিত এ সভা আয়োজনের উদ্দেশ্য হচ্ছে ইসলামি দেশসমূহে বিশেষতঃ মরক্কো’য় অর্থনীতি ও ব্যাংকিংয়ের সম্প্রসারণে ইসলামি অর্থনীতির ভূমিকার বিষয়ে পর্যালোচনা করা।
আইসেসকো’র প্রতিনিধি মহা মারযাক এ সভায় বক্তব্য রাখবেন।
বলাবাহুল্য, মরক্কোয় সম্প্রতি সংশোধন এবং সংসদীয় নির্বাচনে ইসলাম পন্থীদের ক্ষমতায় আসার পর ইসলামি অর্থনীতি এদেশের জনগণের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে।# 976375
captcha