IQNA

আর্মেনিয়ান ভাষায় পবিত্র কোরআন অনুবাদ

9:53 - April 09, 2012
সংবাদ: 2300640
কুরআনিক কার্যক্রম বিভাগ: আর্মেনিয়ায় ‘ইয়েরেভান’ শহরে ইরানী কালচারাল কাউন্সিলারের উপস্থিতিতে অনুবাদক “হক রুদিয়অন বেপাস” কর্তৃক আর্মেনিয়া ভাষায় পবিত্র কোরআনের অনুবাদের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক সংস্থা বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: এই উদ্বোধনী অনুষ্ঠানে ইরান এবং আর্মেনিয়ান শিল্পীগোষ্ঠী ও লেখকের উপস্থিতিতে এই অনুবাদক এবং শিল্পীর ষষ্টিতম জন্ম বার্ষিকী উপলক্ষের অনুষ্ঠিত হয়েছে। এদেশের সংস্কৃতি মন্ত্রী “হক রুদিয়অন বেপাস”-কে পুরস্কার হিসেবে স্বর্ণপদক প্রদান করেন।
আর্মেনিয়ায় অবস্থিত ইরানী কালচারাল কাউন্সিলার ‘মেহরান শিরাওয়ান এই অনুবাদকের প্রশংসা করে বলেন, “হক রুদিয়অন বেপাস” ইরানী এবং প্রতিবেশী দেশ আর্মেনিয়ার জন্য গৌরবের কাজ করেছে।
উল্লেখ্য যে, এই অনুষ্ঠানের উপান্তে “হক রুদিয়অন বেপাস”-এর শিল্পীর চিত্র প্রদর্শনীর উদ্বোধন এবং একটি কবিতার বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে।
980521#
captcha