‘আল-আলাম’ চ্যানেলের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : যুদ্ধবিরতি এবং বিপর্যস্ত এলাকাসমূহ হতে সিরিয়ান সৈন্য প্রত্যাহারের পূর্বে বিশ্বস্ত সূত্রসমূহ জানিয়েছে, সন্ত্রাসীদের তত্পরতা আরো তীব্র আকার ধারণ করেছে। সর্বশেষ দামেস্কে হযরত যায়নাব (সা. আ.) এর মাযারের পার্শ্ববর্তী একটি এলাকায় হামলা চালিয়েছে সন্ত্রাসীরা, এ হামলায় উল্লেখযোগ্য সংখ্য নিরাপরাধ লোক হতাহত হয়েছে।
বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানা গেছে যে, গতপরশু মধ্যরাতে হযরত যায়নাব (সা. আ.) এর মাযারের পার্শ্ববর্তী একটি এলাকায় শক্তিশালী এক বোমার বিস্ফোরণে ৭ ব্যক্তি নিহত এবং অপর ১৫ জন আহত হয়েছে।
এ বোমা বিস্ফোরণের তীব্রতা এতই বেশী ছিল যে, একটি তিন তলা ভবন সম্পূর্ণরূপে ধ্বসে পড়ে, এতে ঐ ভবনে পাশে পার্ক করা গাড়ীগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।#982362