IQNA

সিরিয়ায় শিয়া আলেমের শাহাদত

23:41 - April 16, 2012
সংবাদ: 2306307
আন্তর্জাতিক বিভাগ: সিরিয়ার “আল আলাভীয়া” হোসাইনীয়ার পেশ ইমাম এবং খতিব ‘সাইয়্যেদ মোহাম্মাদ নাসির আলাভী’-কে একদল অজ্ঞাত সশস্ত্র বাহিনী হত্যা করে পালিয়ে যায়।
‘আল আলম’ ওয়েবসাইটের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: ‘সাইয়্যেদ মোহাম্মাদ নাসির আলাভী’র পরিবারবর্গ জানিয়েছেন, ১৩ই এপ্রিল স্থানীয় সময় ৮টায়, একদল সন্ত্রাসী বাহিনী ‘সাইয়্যেদ মোহাম্মাদ নাসির আলাভী’কে সিরিয়ার রাজধানী দামেস্কের যয়নাবিয়া অঞ্চলে, নিজের বাড়ির সামনে থেকে গুলি করে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ অবস্থায় ‘সাইয়্যেদ মোহাম্মাদ নাসির আলাভী’কে অবিলম্বে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু মারাত্মক জখমের কারণে তিনি মারা যান।
‘সাইয়্যেদ মোহাম্মাদ নাসির আলাভী’ দামেস্কে মুসলিম জনতার নিকট অতি প্রিয় ছিল। সিরিয়ার বিভিন্ন শহর থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দামেস্কের যয়নাবিয়া অঞ্চলে ‘সাইয়্যেদ মোহাম্মাদ নাসির আলাভী’ নিকট সাহায্যের জন্য আসত এবং তিনি তাদেরকে সাহায্য করত।
984901#
captcha