IQNA

ইথিওপিয়ায় একলক্ষ কোরআন বিতরণ

0:35 - April 18, 2012
সংবাদ: 2307167
আন্তর্জাতিক বিভাগ: তুরস্কের ‘মানব সহায়তা এসোসিয়েশনের’ কর্মকর্তা, ইথিওপিয়ায় একলক্ষ কোরআন বিতরণ পরিকল্পনার কথা জানান।
‘e-haberajansi’ ওয়েবসাইটের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: তুরস্কের ‘মানব সহায়তা এসোসিয়েশন’(IHH) আনাতোলিয়ার দাতব্য সোসাইটির সহযোগিতায় ইথিওপিয়ায় বিভিন্ন মসজিদ এবং ধর্মীয় কেন্দ্র কোরআন বিতরণ শুরু করেছে।
তুর্কির ‘মানব সহায়তা এসোসিয়েশনের’ কর্মকর্তা ইথিওপিয়ায় মুসলমানদের বিভিন্ন সমস্যা ও এদেশে কোরআন সঙ্কটের আলোকে গুরুত্বারোপ করে বলেন, এদেশের অনেক মানুষ কোরআন তেলাওয়াত এবং সূরা মুখস্থ করার প্রতি আগ্রহ রয়েছে কিন্তু পবিত্র কোরআন শরীফ কম থাকার কারণে সেটা সম্ভব হয় না। একটি সূরা পাঠ অথবা মুখস্থ করার পর নিজের বন্ধুদেরকে ধার দেয় এবং এই কোরআন ফেরত পাওয়ার জন্য প্রায় বিশ দিন পর্যন্ত অপেক্ষায় থাকতে হয় আর একারণেই তাদের পক্ষে কোরআন হেফজ করা সম্ভব হয় না।
তিনি বলেন, এ পর্যন্ত প্রায় পনের হাজার কোরআন ইথিওপিয়ার বিভিন্ন দরিদ্র অঞ্চলে বিতরণ করা হয়েছে এবং অতি শীঘ্রই বাকী ৮৫ হাজার কপি বিতরণ করা হবে।
তুর্কির ‘মানব সহায়তা এসোসিয়েশনের’ কর্মকর্তা আরও জানান, এদেশে মুসলমানদের সংখ্যা প্রায় পাঁচ কোটি, বার লাখ এবং অনেক কর্মের জন্য অনেকে ধর্ম পরিবর্তন করে। এদেশের শিক্ষা ব্যবস্থা দরিদ্র হওয়ার কারণে অধিক ক্ষেত্রে স্কুলে মৌখিক পরীক্ষা নেওয়া হয় আর এটি বড় ধরণে সমস্যা হিসেবে বিবেচনা করা হয়। আমরা আংশিকভাবে এই সমস্যা সমাধানের চেষ্টা করব।
তিনি শেষপ্রান্তে বলেন, এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তুরস্কের নাগরিক এবং মুসলিম বিশ্বরে প্রতি আর্থিক সহায়তার জন্য আহবান জানাচ্ছি।
985856#
captcha