ইসলামী সাংস্কৃতিক ও সম্পর্ক সংস্থার বরাত দিয়ে ইরানি কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: জার্মানে অবস্থিত ইরানী কালচারাল সেন্টার থেকে প্রকাশিত নিউজলেটার উল্লেখ করছে যে, জার্মানি কর্তৃপক্ষের সহযোগিতায় সালাফি দলের Islamists সংগঠনের কর্মীদের প্রচেষ্টায়, এপর্যন্ত ৩৭টি শহরে বিনামূল্যে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।
‘কোলন’ শহরে বসবাস কৃত “ইব্রাহিম আবুনাজি” নামক এক যুবক তার নিজের কিছু সঙ্গীদের নিয়ে জার্মানের বিভিন্ন শহরের অধিবাসীদের নিকট দুই লক্ষ্য পঞ্চাশ হাজার কোরআন বিনামূল্যে বিতরণ করার পরিকল্পনা নিয়েছে। এই বিতরণ কাজ “রুদ্রই রাইন” এবং এর আশেপাশের শহরগুলিতে শুরু করা হয়েছে।
উল্লেখ্য যে, জার্মানি রাজনৈতিক দল এবং নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা সতর্ক করে দিয়েছে যে, এই কর্ম ইসলামের নামে করা হচ্ছে কিন্তু এই উদ্দেশ্য ভিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
998692#