IQNA

23:52 - May 11, 2012
সংবাদ: 2323289

ফ্রান্সে বিনামূল্যে পবিত্র কোরআন শরিফ বিতরণ

আন্তর্জাতিক বিভাগ: ফ্রান্সে ‘প্যারিস গোলাপ’ নামক ইন্সটিটিউট, অন্ধ ব্যক্তিদের জন্য ‘ব্রাইলে’ বর্ণমালার পবিত্র কোরআন শরিফ বিনামূল্যে বিতরণ করবে।

‘ipe08’ ওয়েবসাইটের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: প্যারিস গোলাপ’ নামক ইন্সটিটিউটের কর্মকর্তা ঘোষণা করেছে, ‘ব্রাইলে’ বর্ণমালায় পবিত্র কোরআন শরীফ গ্রহণের জন্য আগ্রহী ব্যক্তিবর্গ, নিজেদের পরিচয় পত্র এবং ব্রাইলে বর্ণমালার উপর আধিপত্যের প্রমাণপত্র নিয়ে উক্ত ইন্সটিটিউটের যোগাযোগ করতে পারেন।
মুসলিম নাগরিকদের পরিসেবার জন্য ‘ব্রাইলে’ বর্ণমালায় লিখিত পবিত্র কোরআন শরিফ প্রদানের ক্ষেত্রে কয়েকটি স্তরে বিভক্ত করা হয়েছে। এই স্তর গুলোর মধ্যে সে সকল ব্যক্তি ‘ব্রাইলে’ বর্ণমালার সঙ্গে পরিচিত আছেন তাদেরকে প্রথম স্তরে নির্ধারণ করা হয়েছে। এদের পরে, যে সকল ছাত্ররা ‘ব্রাইলে’ বর্ণমালা শিখছেন এবং মসজিদ ও ইসলামী আঞ্জুমানের কর্মকর্তা মহোদয় দ্বিতীয় ও তৃতীয় স্তরে রয়েছেন।
যে সকল মসজিদ এবং ইসলামী আঞ্জুমানের, পাবলিক লাইব্রেরি রয়েছে তারা লাইব্রেরির জন্য ‘ব্রাইলে’ বর্ণমালায় লিখিত একটি কোরআন নিতে পারবেন। কিন্তু এই কোরআন বিক্রয় অথবা কোন প্রদর্শনীতে প্রদর্শন করতে পারবে না।
আগ্রহী ব্যক্তিবর্গ উক্ত কোরআন সংগ্রহের জন্য ‘http://ipe08.com’ ওয়েবসাইটে যোগাযোগ করে প্রয়োজনীয় ফর্ম পূরণ করে অথবা সরাসরি প্যারিসে ‘প্যারিস গোলাপ’ ইন্সটিটিউটে যোগাযোগ করে পবিত্র কোরআন সংগ্রহ করতে পারবেন।
উল্লেখ্য যে, ইউরোপের সর্বপ্রথম ধর্মীয় সংস্থা ‘প্যারিস গোলাপ’ ইন্সটিটিউট। এই ইন্সটিটিউট নিজেদের সাধ্য মত অসমর্থ এবং অক্ষমতা সম্পন্ন মুসলমানদের পরিসেবা প্রদান করে আসছেন।
1001883#
captcha