IQNA

কানাডায় ‘ইমাম খোমেনি (রহ.)-এর চিন্তা ও সমসাময়িক জাগরণ’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত

18:53 - June 02, 2012
সংবাদ: 2339467
আন্তর্জাতিক বিভাগ: ‘ইমাম খোমেনি (রহ.)-এর চিন্তা ও সমসাময়িক জাগরণ’ শীর্ষক বৈঠক ২য় জুনে, কানাডায় ‘ওটাভা’ শহরের ‘ক্যারলেটুন’ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
ক্যারলেটুন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট ‘carlton.ca’ এর বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এই শীর্ষক সম্মেলন ‘ক্যারলেটুন’ বিশ্ববিদ্যালয়ের ইরানী কালচারাল এসোসিয়েশন ‘ICACU’ এবং কানাডায় অবস্থিত ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রর প্রচেষ্টায়, ইরানের মহামান্য নেতা ইমাম খোমেনির মৃত্যু বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে।
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মোহাম্মাদ রাজাভি জানান, এই শীর্ষক বৈঠকে ইমাম খোমেনির (রহ.)-এর জীবনী সম্পর্কে বিভিন্ন প্রবন্ধ সহ তাঁর রাজনৈতিক, সামাজিক ও ইসলামিক জীবনের বিভিন্ন দিকে নিয়ে আলোচনা করা হয়েছে।
1020365#
captcha