আন্তর্জাতিক বিভাগ: মিশরের চিকিৎসকেরা ঘোষণা করেছেন, এদেশের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকে ১৮ই জুনে, কোমায় নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে সে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণ রত অবস্থায় রয়েছে।
ফ্রান্সে প্রকাশিত ‘Lvfygarv’ সংবাদপত্রের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: মিশরের চিকিৎসকেরা জানিয়েছে, এদেশের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকে সোমবার রাত্রে স্ট্রোক করে। পরবর্তীতে তাকে কায়রো’র সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।
খবরে দাবি করা হয়েছে, সোমবার দিবাগত রাত্রে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর গুরুতর অসুস্থ অবস্থায় মোবারককে কারাগারের চিকিৎসক ‘তাহের’, ‘মায়াদি’ সামরিক হাসপাতালে স্থানান্তর করে। তিনি জানান, বিষণ্ণতা এবং তীব্র মানসিক চাপের দারুণে হোসনি মোবারক স্ট্রোক এবং হার্ড এটাক করে।
এছাড়াও কিছু কিছু রিপোর্টে এসেছে, ডাক্তারি পরীক্ষায় মুবারক মৃত্যু, প্রমাণিত হয়। কিন্তু এখনও পর্যন্ত সরকারী ভাবে মিশরের সামরিক কাউন্সিলের পক্ষ থেকে মোবারকের মৃত্যুর ঘটনা প্রকাশ করেনি।
1033852#