IQNA

পাকিস্তানে শিশু এবং যুবকদের পবিত্র কোরআন হেফজ এবং তেলাওয়াতের প্রতিযোগিতা

6:51 - July 05, 2012
সংবাদ: 2352732
কুরআনিক কার্যক্রম বিভাগ: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ‘ফইছাল’ নামক মসজিদে শিশু এবং যুবকদের জন্য পবিত্র কোরআন হেফজ এবং তেলাওয়াত প্রতিযোগিতার অনুষ্ঠান উদযাপিত হয়েছে।
ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই কোরআন প্রতিযোগিতা, পাকিস্তানের ধর্মীয় ওলামা ও ইসলামী চিন্তাবিদ, সরকারী কর্মকর্তা এবং এদেশের অধিবাসীদের উপস্থিতিতে ২০শে জুন, স্থানীয় সময় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অব্যাহত ছিল।
উক্ত প্রতিযোগিতা ৫ থেকে ১২ বছরের সর্বমোট ৫২ জন ছেলে এবং মেয়ের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মূল্যবান পুরস্কারের মাধ্যমে সম্মানিত করা হয়েছে।
1035239#
captcha