কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : তেহরানে আয়োজিত ২৯তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার বিচারক বলছেন : চলতি প্রতিযোগিতায় মানসম্মত বেশ কয়েকজন হাফেজের সন্ধান পাওয়া গেছে, যারা হেফজ বিষয় পরিপূর্ণ নাম্বার লাভ করেছে। আর ইরানি এ হাফেজরা শুধুমাত্র সুন্দররূপে হেফজই করেনি বরং তাদের তাজবিদ ও লাহন (সূর) ছিল অন্যদের তুলনায় শ্রেষ্ঠত্বের দাবীদ্বার।
তেহরানে আয়োজিত ২৯তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার বিচারক হুজ্জাতুল ইসলাম দেরায়াতী বার্তা সংস্থা ইকনাকে দেওয়া এক সাক্ষাতকারে প্রতিযোগিতা অংশগ্রহণকারী হাফেজদের মান অনেক উন্নত আখ্যায়িত করে বলেন : প্রতিযোগিতার প্রাথমিক পর্বে পাঁচ পৃষ্ঠা প্রশ্ন করা হয়; যার মধ্যে ৩ পৃষ্ঠা সকালে এবং দুই পৃষ্ঠা বিকেলে জিজ্ঞাসা করা হয়। সকালের ৩ পৃষ্ঠা হাফেজদের অবস্থানের স্থানেই জিজ্ঞাসা করা হত, এ ক্ষেত্রে অনেক ভূল পরলক্ষিত হলেও, বিকেলে ২ পৃষ্ঠার প্রশ্নের সময় মূল অডিটোরিয়ামে উপস্থিত জনতার সম্মুখে তারা পড়লেও তাদের মাঝে ভূল পাওয়া যেত না। আর আমরা এতে অবাক হতাম।
তিনি বলেন : উচ্চপর্যায়ের বেশ কিছু হাফেজ আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন এবং উল্লেখযোগ্য সংখ্যক হাফেজ হেফজ বিভাগে পরিপূর্ণ নাম্বার আনতে সক্ষম হন। ২৯তম প্রতিযোগিতার মান পূর্বের অধিবেশন অপেক্ষা উন্নত ছিল। যদিও আম গতবছর বিচারকদের মাঝে উপস্থিত ছিলাম না। কিন্তু আমি এ প্রতিযোগিতার ৭টি অধিবেশনে বিচারকের দায়িত্ব পালন করেছি। আর এবারের প্রতিযোগিতার মান পূর্বের প্রতিযোগিতার মান অপেক্ষা উন্নত বলে আমি মনে করি।#1039215