বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ আনন্দ মাহফিল হযরত ইমাম মাহদী (আ. ফা.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে আগামী বুধবার স্থানীয় সময় বিকেল ৬টা হতে সন্ধ্যা ৮টা অবধি প্যারিসে অবস্থিত ইরানি সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হবে।
‘হাফেজ ও শেখ সাদী’র দৃষ্টিতে পরিপূর্ণ মানব’ শীর্ষক আলোচন সভা, ১৫ই শাবান উপলক্ষে বিশিষ্ট ধর্মীয় শিক্ষক ও চিন্তাবিদগণের বক্তব্য, ইমাম মাহদী (আ.) এর শানে কবিতা ও কাসিদা পরিবেশন এবং আপ্যায়ন ইত্যাদি কর্মসূচী’র মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উল্লেখ্য, প্যারিসে অবস্থিত ইরানি সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ হতে এ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।# 1040831