IQNA

তানজানিয়ায় ইমাম মাহদী (আ. ফা.) এর জন্মবার্ষিকী পালিত

21:55 - July 06, 2012
সংবাদ: 2362005
আন্তর্জাতিক বিভাগ : হযরত ইমাম মাহদী (আ. ফা.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ আনন্দ মাহফিল তানজানিয়ার রাজধানী দারুস সালামে অনুষ্ঠিত হয়েছে।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ইমামতের ধারার দ্বাদশ ও সর্বশেষ ইমাম, মহকালের ত্রাণকর্তা হযরত ইমাম মাহদী (আ. ফা.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান গত বুধবার (৪ জুলাই) তানজানিয়ার রাজধানী দারুস সালামে অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠান স্থানীয় সময় সন্ধ্যা ৬:৩০ মিনিটে শুরু হয়ে মাগরিব ও এশার নামাযের পরও অব্যাহত থাকে।
অনুষ্ঠানে এদেশের বিভিন্ন ধর্মীয় আলেম ও চিন্তাবিদগণ ১৫ই শাবানের ফজিলত, ইমাম মাহদী (আ. ফা.) এর অন্তর্ধানের কারণসমূহ এবং ইমামে যামানা (আ. ফা.) এর প্রতিক্ষায়রতদের কর্তব্য ইত্যাদি বিষয়ের উপর বক্তব্য রাখেন।
আহলে বাইত (আ.) ও ইমাম মাহদী (আ. ফা.) এর শানে কবিতা ও কাসিদা পরিবেশন এ অনুষ্ঠানের কর্মসূচীর অন্যতম।
উল্লেখ্য, হযরত ইমাম মাহদী (আ. ফা.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে দারুস সালামের আহলে বাইত (আ.) এর ভক্ত মুসলমানদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।#
#1044483
captcha