আন্তর্জাতিক বিভাগ : আগামী ১৯শে জুলাই মঙ্গলবার হতে থাইল্যান্ডের মুসলমানরা রোজা রাখবে বলে ঘোষণা করেছে থাইল্যান্ডের কেন্দ্রীয় মুসলিম পরিষদ।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : থাইল্যান্ডের কেন্দ্রীয় মুসলিম পরিষদ পবিত্র রমজান মাসের আগমন উপলক্ষে মোবারকবাদ জানিয়ে পবিত্র মাসের শুরু’র দিন ঘোষণা করেছে।
এ পরিষদ এদেশের মুসলমানদের জন্য পবিত্র রমজান মাসের শরয়ী সময় ভিত্তিক একটি ক্যালেন্ডার ও প্রকাশ করেছে।# 1044289