IQNA

19:28 - July 09, 2012
সংবাদ: 2364536

ঢাকায় ইমাম মাহদী (আ. ফা.) এর জন্মবার্ষিকী পালিত

আন্তর্জাতিক বিভাগ : দ্বাদশ ইমাম হযরত ইমাম মাহদী (আ. ফা.) এর পবিত্র জন্মবার্ষিকী আড়ম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঢাকায় পালিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ অনুষ্ঠানে ঢাকার শিয়া আলেমবৃন্দ ও ইসলামি ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান জনাব আওরায়ী কারমীসহ ঢাকার বিভিন্ন অঞ্চল হতে আগত ৪ শতাধিক শিয়া মুসলিমের উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠান গত ১৫ই শাবান (১৬ই জুলাই) শুক্রবার ঐতিহ্যবাহী হুসাইনী দালান ইমামবাড়ীতে অনুষ্ঠিত হয়। কবিতা ও কাসিদা পরিবেশন, বক্তব্য, আপ্যায়ন ও পুরস্কার বিতরণ ছিল এ অনুষ্ঠানের কর্মসূচীর অন্যতম।
উল্লেখ্য, ইমাম মাহদী (আ. ফা.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে ঢাকার বিভিন্ন অঞ্চলের শিয়া জুমআর খতিব ও আলেমগণ উপস্থিত ছিলেন।#
captcha