আল আলম সংবাদ সংস্থার বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আয়াতুল্লাহ নামর বাকেরুল নামরে’র ভাই মোহাম্মাদ নামর বলেছেন, আলে সৌদির কর্তৃপক্ষ আয়াতুল্লাহ নামর বাকেরুল নামর’কে আদদামাম শহরের সামরিক হাসপাতাল থেকে রিয়াদের নিরাপত্তা হাসপাতালে স্থানান্তরিত করেছে।
তিনি আরও জানান, আয়াতুল্লাহ নামরে’র হাসপাতাল পরিবর্তনের আগে তার পরিবারের সাথে আলে সৌদির কর্তৃপক্ষ আলোচনা করেছে। তার উরুতে অস্ত্রোপচার কর হবে।
আয়াতুল্লাহ নামর’কে গ্রেফতার করার পর সৌদির কর্তৃপক্ষ তার পক্ষে কোন আইনজীবী নিয়োগের অনুমতি দেয়নি এবং এ পর্যন্ত তার পক্ষে কোন আইনজীবী নিয়োগ ছাড়াই প্রতিদিন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
1062122#