IQNA

0:58 - September 25, 2012
সংবাদ: 2419018

আমেরিকায় ইসলামী পন্থায় বিয়ের অনুষ্ঠান

সামাজিক বিভাগ: হযরত মোহাম্মাদ (সা.) এর সুন্নত রক্ষার্থে ইসলামী পন্থায় আড়ম্বরপূর্ণ বিয়ের অনুষ্ঠান আমেরিকান মুসলিম সেন্টারের পক্ষ থেকে এদেশের রাজধানী ওয়াশিংটন ডিসি’র রেনেসাঁ হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

আমেরিকান শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আমেরিকান পুরুষ ও নারী মুসলিমগণ যারা একে অপরকে বিয়ে করতে ইচ্ছুক তাদের সম্মানার্থে সেপ্টেম্বর মাসের ৩ ও ৪ তারিখে ইসলামী পন্থায় এই আড়ম্বরপূর্ণ বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে যেসকল জুটি অংশগ্রহণ করেছিল তাদেরকে আমেরিকান মুসলিম সেন্টারের পক্ষ থেকে মূল্যবান পুরস্কার প্রদান করা হয়েছে।
captcha