IQNA

সুদানে জাতীয় কুরআন উত্সব অনুষ্ঠিত হবে

19:24 - September 28, 2012
সংবাদ: 2421455
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : সুদানের ৪০তম জাতীয় কুরআন উত্সব আগামী ২০শে ডিসেম্বর (সুদানের দক্ষিন-পূর্ব অঞ্চলের) ‘নিল আবি’ প্রদেশে আয়োজিত হবে।
সুনা’র বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : সুদানের ৪০তম জাতীয় কুরআন উত্সব, এদেশের আওকাফ ও নির্দেশনা মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ২০শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ উত্সব পবিত্র কুরআন প্রতিযোগিতার বিষয়ে সুদানের জনগণকে উত্সাহিত ও আকৃষ্ট করার উদ্দেশ্যে এবং ওলামা, কুরআন গবেষক ও চিন্তাবিদদের অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, সুদানের জাতীয় কুরআন উত্সব প্রতিবছর এদেশের বিভিন্ন প্রদেশে অনুষ্ঠিত হয় এবং এদেশের প্রেসিডেন্ট উক্ত উত্সবের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত হন।
এ উত্সবের পাশাপাশি, শিশু-কিশোরদের কুরআন প্রতিযোগিতাসহ অন্যান্য সাংস্কৃতিক কর্মসূচী হাতে নেওয়া হয়েছে।#1108771
captcha