Press TV এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ভারতের মুসলমানরা গতকাল জুমআ’র নামায আদায়ের পর বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিল করেছে। এ সময় তারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়।
মুসলমানদের পাশাপাশি অন্যান্য ধর্মের নেতারাও এ বিক্ষোভে অংশগ্রহণ করে যুক্তরাষ্ট্র বিরোধী শ্লোগান প্রদান করেন এবং বৃটিশ ও মার্কিন পতাকায় অগ্নসংযোগ করেন।
ভারতের বিশিষ্ট আলেম কালবে জাওয়াদ বলেন : অবমাননাকর এ চলচ্চিত্র, শুধুমাত্র মুসলমানদের অনুভূতিতেই আঘাত হানেনি বরং বিশ্বের মানুষের মনে ক্ষতের সৃষ্টি করেছে।
রাজধানী নয়াদিল্লী’র মুসলমানরা একটি মসজিদের সম্মুখে সমবেত হয়ে যুক্তরাষ্ট্র বিরোধী বিভিন্ন শ্লোগান প্রদান করে, এ সময় মহান আল্লাহ’র প্রশংসায় লিখিত বিভিন্ন বাক্য সমৃদ্ধ বিভিন্ন প্লেকার্ড তাদের হাতে শোভা পাচ্ছিল।
গুজরাত রাজ্যের আহমেদাবাদ শহরের মুসলমানরা বিক্ষোভ করে ইসলামি বিরোধী এ ফিল্ম নির্মাণের নিন্দা জানিয়ে ওয়াশিংটনকে এর জন্য দায়ী করেছে।
এছাড়া মুসলিম অধ্যুষিত উত্তর প্রদেশ রাজ্যে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।# 1109638