‘saphirnews’ ওয়েবসাইটের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইসলাম বিরোধী ফ্যাসাদ বাদী দল ফ্রান্সের লিউন শহরে ইসলাম বিরোধী মিছিল বের করার পর চেষ্টা করেছিল প্যারিসেও ইসলাম বিরোধী মিছিল বের করবে। কিন্তু সরকারি কর্মকর্তারা ঘোষণা করেছে যে, এই মিছিলের জন্য তাদের কোন অনুমতি দেওয়া হয়নি।
গত মাসে ইসলাম বিরোধী এই দলটি লিউন শহরে ‘ফ্রান্স ফরাসিদের জন্য’ এবং ‘মুসলমানদের বিতাড়িত কর’ এই দুইটি স্লোগানের সমন্বয়ে বিক্ষোভ মিছিল বের করে।
উল্লেখ্য যে, এদেশের মুসলমানেরা সরকারী কর্মকর্তার নিকট, হযরত মোহাম্মাদ (সা.)কে নিয়ে অবমাননাকর চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে মিছিল বের করার অনুমতি চেয়েছিল। কিন্তু সরকারি কর্মকর্তা নিষেধাজ্ঞার জারি করে। এবং এই ঘটনার পর ইসলাম বিরোধী দলের মিছিলের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
1109439