Ria ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : স্থানীয় সূত্র জানিয়েছে, প্রায় ৫০০০ হাজার বিক্ষোভকারী আজ রবিবার (৩০শে সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার রাস্তায় নেমে ইসলাম বিরোধী অবমাননাকর চলচ্চিত্র ‘ইনোসেন্স অফ মুসলিম’ এর প্রতিবাদে বিক্ষোভ করেছে।
বিক্ষোভকারীরা জাকার্তায় অবস্থিত মার্কিন দূতাবাসের সম্মুখে সমবেত হয়ে যুক্তরাষ্ট্রবিরোধী বিভিন্ন শ্লোগান দেয়। এ বিক্ষোভ মিছিল কোনরূপ সংঘর্ষ ব্যতীত শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে।
উল্লেখ্য, মার্কিন পরিচালক কর্তৃক নির্মিত ‘ইনোসেন্স অফ মুসলিম’ চলচ্চিত্রটি বিশ্বের মুসলমানদেরকে ক্ষুব্ধ করেছে। গত ১১ই সেপ্টেম্বর এ ফিল্মের ট্রায়াল ইউটিউটবে প্রকাশিত হয়। এর প্রতিবাদে মিশর, লিবিয়া, ইয়েমেন, তিউনিশিয়া, সুদান, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, তুরস্ক, ইরান ও ইরাকসহ বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে ও হচ্ছে।#1110587