IQNA

মার্কিনবিরোধী বিক্ষোভ অব্যাহত

14:50 - October 01, 2012
সংবাদ: 2423764
আন্তর্জাতিক বিভাগ : হযরত মুহাম্মাদ (স.) এর অবমাননায় যুক্তরাষ্ট্রে নির্মিত চলচ্চিত্রের প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ-সমাবেশ অব্যাহত রয়েছে।
Jugantor এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : যুক্তরাষ্ট্রে ইসলাম ধর্ম ও মহানবী হজরত মুহাম্মদকে (সা.) হেয় করে ‘ইনোসেন্স অব মুসলিম’ চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে ও নির্মাতার বিচার দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ, মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ধর্মপ্রাণ তৌহিদী জনতা। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিরা জানান।
ব্রাহ্মণবাড়িয়া : রোববার দুপুরে এক বিক্ষোভ মিছিল কসবা উপজেলার বিভিন্ন স্থানে প্রদক্ষিণ শেষে স্থানীয় কসবা পৌর মুক্ত মঞ্চে এক প্রতিবাদ সমাবেশে সৈয়দাবাদ মাদ্রাসার মুফতি মাওলানা আবদুল আহাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন জেলা সভাপতি মুসলেহ উদ্দিন ভূঁইয়া, মাওলানা শরিফ উদ্দিন, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা ইউসুফ, মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা ইউনুছ, জহিরুল হক, মাওলানা ছফিউল্লাহ প্রমুখ।
দাউদকান্দি : তিতাস উপজেলার বাতাকান্দি বাজারে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন হাফেজ আনিসুর রহমান, হাফেজ মাওলানা শরিফ হোসেন আল কাদেরী, হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা মজিবুর রহমান, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আঃ মালেক, মাওলানা আবু ইউসুফ, মাওলানা জালাল উদ্দিন প্রমুখ। অপরদিকে দাউদকান্দি পৌর বাজারে সমাবেশে মাওলানা মতিউর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মহিউদ্দিন সরকার, মুক্তার হোসেন, বশির আহাম্মেদ, শামীম মোল্লা, সোহেল রানা, ডা. মিজানুর রহমান।
কুমিল্লা ব্যুরো : বিক্ষোভ মিছিল পরবর্তী সময়ে কুমিল্লা টাউনহলে প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন মাওলানা ফখরুল ইসলাম, এনায়েত মোর্শেদ খান, গোলাম হাসনাইন নাঈম, আবদুর রশিদ, গোলাম সিরাজুম মুনিরা হাসেম মিয়া, গোলাম সাইয়্যেদুল আবরার রায়হান প্রমুখ।
হাতিয়া (নোয়াখালী) : সরকারি কলেজ থেকে সর্বদলীয় ছাত্রদের উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহিন, কলেজ ছাত্রলীগ সভাপতি ইরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক হাসান, ছাত্রদল আহ্বায়ক ফাহিম, বনিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল কাদের, প্রভাষক আবদুল কাইউম প্রমুখ। এদিকে চরচেঙ্গা বাজারে বিক্ষোভ ও প্রতিবাদ সভায় মাওলানা ছাইফুল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা মাকছুদুর রহমান, মাওলানা আমির হামজা, মাওলানা জালাল আহম্মদ, প্রভাষক তারিফুল ইসলাম প্রমুখ।
ফরিদগঞ্জ : ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল। পরে সংক্ষিপ্ত সমাবেশে পৌর মেয়র মঞ্জিল হোসেন, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রসার সহ-অধ্যক্ষ মুফতি আনোয়ার মোল্লা, মাওলানা মুফতি আকতার হোসাইন, মাওলানা হোছাইন আহমদ, মাওলানা ইউনুছ, মাওলানা হেলাল উদ্দিন, খলিলুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
ভোলা (দক্ষিণ) : চর জহিরউদ্দিনে বিক্ষোভ মিছিল শেষে সেলিম বাজার মসজিদের ইমাম মোঃ অলিউল্লাহর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে মসজিদের খতিব হাফেজ মোঃ নিজামউদ্দিন, মাওলানা আঃ ক্বারী, আঃ হান্নান পাটওয়ারী, ডা. মিজানুর রহমান, ডা. তসলিমউদ্দিন, নুরনবী মাস্টার, হাফেজ নাসিরউদ্দিন, মাওলানা আঃ ক্বারী প্রমুখ বক্তব্য রাখেন।
captcha