IQNA

22:23 - October 02, 2012
সংবাদ: 2424764

মসজিদে অর্থ দানের অপরাধে বরখাস্ত

আন্তর্জাতিক বিভাগ : ফ্রান্সের ফেডেক্স কার্গো বিমান কোম্পানী’র এক কর্মচারী, একটি মসজিদে অর্থ দানের কারণে বরখাস্ত হয়েছেন।

Lefiagaro এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ৩০ বছর বয়স্ক এ মুসলিম ফেডেক্স কার্গো বিমান কোম্পানী’র প্রেরণ বিভাগের একজন কর্মচারী। তিনি তার ম্যাগনেটিক কার্ড ব্যবহারের মাধ্যমে রাওয়াসি বিমানবন্দরের বিশেষ স্থানে প্রবেশ করতে চাইলে, বুঝতে পারেন যে, তার কার্ডটি অকেজো করে দিয়েছে কর্তৃপক্ষ।
ঐ ব্যক্তির উর্ধ্বতন কর্মকর্তারা তাকে বরখাস্ত করার কারণ উল্লেখ করতে গিয়ে এ দাবী করেন যে, তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য অর্থ সাহায্য দিয়েছেন এবং বিমানবন্দরের নিরাপত্তার বিষয়ে তিনি বিশ্বস্ত নন তাই তাকে বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত ঐ ব্যক্তির আইনজীবি, উক্ত কোম্পানী কর্তৃক গৃহীত সিদ্ধান্তকে কঠোর এবং অন্যায্য উল্লেখ করে বলেছেন : গতমাসে আমরা এ্যামিয়েন্স শহরের আদালতে মামলা দায়ের করেছিলাম এবং এ আদালত আমাদের পক্ষেই রায় দেয়। আদালতে অনুপস্থিত কোম্পানীকে বরখাস্ত কর্মচারীর কাজে প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নোটিশ দেয়া হয়েছিল কিন্তু উক্ত কোম্পানী’র পক্ষ হতে এ পর্যন্ত কোন সাড়া পাওয়া যায়নি।
মরক্কোর মুসলিম বংশোদ্ভূত এ কর্মচারী’র আইনজীবি মনে করেন, তার মক্কেল বর্ণবাদী পদক্ষেপের শিকার হয়েছেন।
বহিস্কৃত ঐ মুসলমান বর্তমানে শিক্ষকতা করছেন।# 1111819
captcha