ইয়েমেনের সংবাদ সংস্থা ‘সাবা নেটে’র বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই প্রতিযোগিতার প্রথম দিনে ইয়েমেনের ৩৩ জন ক্বারি বিভিন্ন পদ্ধতিতে কোরআন তেলাওয়াত করেছে। এই প্রতিযোগিতার বিচারক মণ্ডলী হিসেবে শেখ ইয়াহিয়া আল খালিল, মোহাম্মাদ জুম্মা’ন, সাদেক আব্দুল্লাহ উপস্থিতি ছিলেন।
জাতীয় কোরআন প্রতিযোগিতার কর্তৃপক্ষ ‘ফুয়াদুর রাহমান’ জানিয়েছেন, দুই দিন ব্যাপী এই প্রতিযোগিতার অনুষ্ঠান ৩য় অক্টোবর শেষ হবে। ৩য় অক্টোবরে ৫০ জন ক্বারি একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করেছে।
প্রতিবেদন অনুযায়ী, জাতিয় কোরআন প্রতিযোগিতায় উত্তীর্ণরা রাষ্ট্রপতির পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য নিজেদেরকে প্রস্তুত করছে।
ইয়েমেনে জাতীয় কোরআন প্রতিযোগিতার ২০১০ এবং ২০১১ সালে উত্তীর্ণদের চলতি বছরের শেষে মূল্যবান পুরষ্কার প্রদান করা হবে।
1112621