Onislam ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : সুইডেনের রাজধানী স্টকহোমে’র বটরিকা অঞ্চলের ইসলামিক ইউনিয়নের প্রধান ইসমাঈল উগুর, সুইডেনের দৈনিক ‘ডাগেন’কে দেওয়া এক সাক্ষাতকারে বলেন : আমরা জীবনের পুরোটা সময় সুইডেনে পার করেছি; কর প্রদান করেছি; আদর্শ নাগরিক হিসেবে নির্বাচিত হয়েছে এবং সুইডেনের বিভিন্ন কাজে আমরা অগ্রনী ভূমিকা রেখেছি; এখন আমাদের সামান্য আবেদন রয়েছে, আমরা ধর্ম স্বাধীনতা চাই।
তিনি বলেন : চলতি বছরের শুরুর দিকে স্টকহোমের একটি মসজিদ হতে আযান প্রচারের অনুমোদনের জন্য আবেদন করি। সংশ্লিষ্ট অধিদপ্তর বিভিন্ন দিক পর্যালোচনা ও পর্যবেক্ষণের পর অবশেষে গত সপ্তাহে ১৯৯৪ সালে পাশ হওয়া আযান প্রচারের উপর নিষেধাজ্ঞা শীর্ষক আইন বাতিলের প্রাথমিক সম্মতি প্রদান করা হয়েছে।
এ আইন পাশের মাধ্যমে মুসলমানরা অবশেষে এ শহরের মসজিদ হতে আযানের ধ্বনি শোনার সৌভাগ্য অর্জন করতে যাচ্ছে।
জনাব উগুর বলেন : সুইডেনের মুসলমানরা অন্তত জুমআর দিনের জামাতের নামাযের আযান শুনতে চায়।
যদি এ প্রস্তাবনা গ্রহণ করা না হয় তবে প্রতি মাসের প্রথম শুক্রবারের আযান প্রচারের অনুমোদন চাওয়া হবে। এতেও যদি সম্মতি না দেওয়া হয় তবে বাত্সরিক দু’টি বৃহত নামাযের আযান প্রচারের জন্য অনুমোদন চাওয়া হবে।
উল্লেখ্য, ২০১১ সালের জরিপের ভিত্তিতে সুইডেনের ৯০ লাখ জনসংখ্যার মধ্যে সাড়ে চার বা ৫ লাখ লোক হচ্ছে মুসলমান।#1112906