IQNA

21:43 - October 08, 2012
সংবাদ: 2428135

‘আই-ফোন-৫’ এর উপর ইসরাইলিরা রাগান্বিত

আন্তর্জাতিক বিভাগ: ‘আপেল’ কোম্পানি কর্তৃক নির্মিত ‘আই-ফোন-৫’ মোবাইল ফোনে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে উল্লেখ করা হয়নি। একারণে জায়নবাদিরা এই মোবাইল কোম্পানির উপর রাগান্বিত।

‘Palestine Info’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: জায়নবাদিদের ‘Maryv’ সংবাদপত্র উল্লেখ করেছে, ইসরাইলের অনেক অধিবাসী ‘আই-ফোন-৫’ মোবাইল ব্যবহার করে। আর জায়নবাদীরা অভিযোগ করেছে, এই ফোনের মানচিত্রে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে উল্লেখ করা হয়নি।
এই পত্রিকায় আরও এসেছে, ‘আপেল’ কোম্পানির নতুন মানচিত্রে ‘Google Maps' প্রতিস্থাপন করা হয়েছে। এই ম্যাপে বিশ্বের প্রতিটি দেশের রাজধানীগুলোকে এই তারা’র মাধ্যমে চিহ্নিত করা হয়েছে। কিন্তু ইসরাইলের জন্য কোন রাজধানী নির্ধারণ করা হয়নি।
জায়নবাদিদের এই সংবাদপত্রে উল্লেখ করেছে, এই মোবাইল ফোনের ‘world times’ নামে অন্য একটি সফটওয়্যারেও একই অবস্থায় রয়েছে। এতেও ইসরাইলের রাজধানী হিসেবে জেরুজালেমকে পরিচয় করানো হয়নি।
1115454
captcha