কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: স্কটল্যান্ডের এই ভদ্রমহিলা ১২ই অক্টোবর ‘মুওঘুলা’ শহরের ধর্মীয় কেন্দ্রে উপস্থিত হয়ে কলেমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
‘অনডারা ফার্গুস’ ইসলাম ধর্ম গ্রহণ করার পর ‘মুওঘুলা’ শহরের ধর্মীয় পণ্ডিত ‘আহমেদ কর অগুজ’ বলেন, এখন আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে। কারণ ইসলাম ধর্ম শান্তির ধর্ম আর একমাত্র এই ধর্মই পার্থিব জীবন এবং পরকাল জীবনের শান্তি বয়ে আনতে পারে।
ধর্মীয় পণ্ডিত ‘আহমেদ কর অগুজ’ এই ভদ্র মহিলাকে আকাইদ সম্পর্কে প্রাথমিক ধারনা দিয়েছে এবং সর্বশেষে একটি পবিত্র কোরআন শরিফ ও কিছু ইসলামিক বই উপহার দিয়েছেন।
1118703