আল-আলামের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : আল-উইফাক ইসলামি সংস্থার সাধারণ সম্পাদক শেইখ আলী সালমান গত ১৩ই অক্টোবর রাতে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ নোটিশ পেয়েছেন বলে জানা গেছে। উক্ত নোটিশের ভিত্তিতে গতপরশু ১৪ই অক্টোবর জিজ্ঞাসাবাদের জন্য তার হাজির হওয়ার কথা ছিল।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উক্ত নোটিশে শেইখ আলী সালমানের বিরুদ্ধে দেশের বাইরে মিথ্যা সংবাদ প্রচার (!), একটি মিত্র দেশের অভ্যন্তরিন বিষয়ে হস্তক্ষেপ ইত্যাদি মিথ্যা অভিযোগ তুলেছে।
শেইখ আলী সালমান ও তার সাথে সফরকারী দল কায়রো সফরে বেশ কিছু রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিত্বদের সাথে সাক্ষাত শেষে মানামায় প্রত্যবর্তন করেছেন।
মিশরের রাজনৈতিক দলসমূহ এ সফরে বাহরাইনের গণবিপ্লবের প্রতি সমর্থন এবং আলে খলিফা সরকার বিরোধীদের ও সাধারণ জনগণের দাবী পূরণের প্রতি গুরুত্বারোপ করেছে।#1119321