‘bfmtv’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ‘ভাদিমির পুতিন’ এক সাংবাদিক কনফারেন্সের প্রশ্ন-উত্তরে স্কুলে ইসলামী পোশাক পরিধান সম্পর্কে বলেছে, আমরা বিভিন্ন ধর্মের সম্মানের প্রতি গুরুত্বারোপ করেছে কিন্তু আমাদের মনে রাখতে হবে রাশিয়া একটি ধর্মনিরপেক্ষ দেশ এবং এদেশের সরকার এই নীতির উপর অটুট থাকবে!
তিনি আরও বলে, একারণেই রাশিয়ান শিক্ষার্থীদের জন্য ইসলামী পোশাক পরিধানের অনুমতি দেওয়া হবে না। আর এই সমস্যা সমাধানের জন্য আমরা ইউরোপিয়ান দেশগুলোর অভিজ্ঞতা ব্যবহার করতে পারি।
শিক্ষার্থীদের হিজাব পরিধানের বিষয়টি গত সপ্তাহে রাশিয়ার দক্ষিণাঞ্চলে একটি স্কুলে হিজাব নিষেধাজ্ঞার জারি হওয়ার পর একটি প্রচার মাধ্যমে এসেছে।
উল্লেখ্য যে, রাশিয় দক্ষিণাঞ্চলের ‘Stavropol’ অঞ্চলের একটি স্কুলের প্রধান শিক্ষক গত সপ্তাহে হিজাব পরিধানরত এক ছাত্রীকে ক্লাসে প্রবেশের বাধা প্রয়োগ করে।
1122166